প্রাইভেসি পলিসি
Gramo (www.gramo.online) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পলিসিতে আমরা কোন তথ্য সংগ্রহ করি এবং কীভাবে ব্যবহার করি তা ব্যাখ্যা করা হয়েছে।
আমরা যে তথ্য সংগ্রহ করি
- অর্ডারের জন্য: নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা ও অর্ডারের বিবরণ।
- অ্যাকাউন্ট খুললে: আপনার দেওয়া লগইন তথ্য।
- ওয়েবসাইট ব্যবহারের তথ্য: ডিভাইস, ব্রাউজার, আইপি ঠিকানা ও কুকি।
তথ্যের ব্যবহার
- অর্ডার প্রসেস, কনফার্মেশন ও ডেলিভারি করতে।
- গ্রাহক সেবা ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য।
- ভুয়া অর্ডার ও প্রতারণা রোধ করতে।
- ওয়েবসাইট ও বিজ্ঞাপন উন্নত করতে (যেমন Facebook ও Google-এর অ্যানালিটিক্স/বিজ্ঞাপন টুল)।
তথ্য শেয়ার
আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধুমাত্র ডেলিভারির জন্য কুরিয়ার প্রতিষ্ঠানের সাথে এবং আইনগত প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হয়।
কুকি
ওয়েবসাইটের কার্যকারিতা, কার্ট মনে রাখা এবং বিজ্ঞাপনের ফলাফল মাপতে কুকি ব্যবহার করা হয়। আপনি ব্রাউজার থেকে কুকি নিয়ন্ত্রণ করতে পারবেন।
তথ্যের নিরাপত্তা ও আপনার অধিকার
আপনার তথ্য সুরক্ষিত রাখতে আমরা যুক্তিসঙ্গত ব্যবস্থা নিই। আপনার তথ্য দেখতে, সংশোধন বা মুছে ফেলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ
হটলাইন: 01940057206
Head Office: House 22, Road 20, Sector 11, Uttara, Dhaka 1230