রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
Gramo থেকে কেনাকাটার জন্য ধন্যবাদ। অর্ডার করার আগে দয়া করে পণ্যের ছবি ও বর্ণনা ভালোভাবে দেখে নিন। কোনো প্রশ্ন থাকলে অর্ডারের আগে আমাদের হটলাইনে কল করুন: 01940057206।
কখন পণ্য ফেরত নেওয়া হয়
- পণ্য ত্রুটিপূর্ণ (ডিফেক্টিভ) বা ভাঙা অবস্থায় পৌঁছালে।
- অর্ডার করা পণ্যের বদলে ভুল পণ্য পৌঁছালে।
- এসব ক্ষেত্রে পণ্য সার্ভিসিং, পরিবর্তন অথবা মূল্য ফেরত দেওয়া হবে।
কখন পণ্য ফেরত নেওয়া হয় না
- ছবি ও বর্ণনার সাথে পণ্যের মিল থাকলে পণ্য ফেরত নেওয়া হয় না।
- ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা প্যাকেট/ট্যাগ নষ্ট করা পণ্য।
এক্সচেঞ্জ (পরিবর্তন)
- আপনি চাইলে গ্রহণ করা পণ্যের সমমূল্যের বা বেশি মূল্যের পণ্য নিতে পারবেন। বেশি মূল্যের ক্ষেত্রে বাড়তি টাকা প্রদান করতে হবে।
- কম মূল্যের পণ্য নেওয়া যাবে না।
- পণ্য আনা-নেওয়ার (কুরিয়ার) খরচ গ্রাহককে বহন করতে হবে।
ডেলিভারির সময় পণ্য গ্রহণ না করলে
ছবি ও বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্ত্বেও আপনি পণ্য গ্রহণ করতে না চাইলে, কুরিয়ার চার্জ ১২০ টাকা ডেলিভারি ম্যানকে প্রদান করে পণ্যটি সাথে সাথে রিটার্ন করবেন।
ওয়ারেন্টি
যেসব পণ্যে ওয়ারেন্টি আছে, তার ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রদান করি। কিছু ক্ষেত্রে পণ্যের ব্র্যান্ড সরাসরি সার্ভিস দেয়; সেক্ষেত্রে আপনার নিকটস্থ ব্র্যান্ড সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে পারবেন। সার্ভিসের জন্য পণ্য পাঠানো ও ফেরত আনার খরচ গ্রাহককে বহন করতে হবে।
কীভাবে রিটার্ন/এক্সচেঞ্জের অনুরোধ করবেন
- পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করে নিন।
- কোনো সমস্যা পেলে যত দ্রুত সম্ভব হটলাইন 01940057206-এ কল করুন অথবা আমাদের Facebook পেজে মেসেজ দিন। অর্ডার নম্বর ও পণ্যের ছবি/ভিডিও সাথে দিন।
- আমাদের টিম যাচাই করে পরবর্তী ধাপ জানিয়ে দেবে।
Head Office: House 22, Road 20, Sector 11, Uttara, Dhaka 1230